
আওয়ামী লীগের মাননীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে খুবই অসুস্থ।
জ্বর ও অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ যাবৎ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দলের বিশিষ্ট প্রবীণ ও ত্যাগী এই নেতার অসুস্থতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সকল সাংবাদিক কে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা একটু পরিবর্তন
হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে যোগাযোগ করেছেন খোঁজ-খবর নিয়েছেন। তাকে আর কিছু দিন হাসপাতালে থাকতে হতে পারে তার সুস্থতার জন্য।
অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য আছেন । ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
No comments:
Post a Comment